বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আরো ১৬০০ অস্বচ্ছল পরিবারে ঈদ উপহার দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা ৪ ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমনের কারণে কর্মহীন হয়ে যাওয়া ১ হাজার ৬০০ অস্বচ্ছল পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার সকাল দুপুর পর্যন্ত উপজেলার রিচি, লোকড়া, গোপায়া ও তেঘরিয়া ইউনিয়নে এই উপহার বিতরণ করেন। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মোত্তালিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, মিয়া মোঃ ইলিয়াছ, আক্তার হোসেন, আনু মিয়া, সকল ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন। সহায়তা বিতরণকালে এমপি আবু জাহির করোনা মোকাবিলায় সকলকে সতর্কতা অবলম্বন ও বৈশি^ক এই মহামারী থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। দেশে করোনা সংক্রমন শুরুর পর থেকেই গাড়ি থেকে মাইকিং, পায়ে হেঁটে সচেতনতামূলক প্রচারণা, আবার কখনো সরকারি সহায়তা বিতরণের ফাঁকে এলাকাবাসীকে করোনা ভাইরাস মোকবিলার পরামর্শ দিয়ে যাচ্ছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। শুধু শহরই নয়, নির্বাচনী এলাকার গ্রামে গ্রামে প্রতিদিন সকাল-সন্ধ্যা ছুটে চলছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com