বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জাহির হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৬২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) জাহির আলী হত্যা মামলার অন্যতম আসামি মনর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মৌলভীবাজার লামাতাশি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার (ওসি) অপারেশন মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জাহির আলী হত্যা মামলার অন্যতম আসামি মনর মিয়াকে গ্রেফতার করে।
নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামে বিজনা নদীর জমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপরে বাড়ীঘরে হামলা ভাংচুর, লুটপাট ও বর্শা দিয়ে বৃদ্ধ জাহির আলী (৭৫)কে খুন করা হয়। ঘটনায় নিহতের ছেলে আরস আলী বাদী হয়ে ৯৩ জনের নাম উল্লেখ করে (১৭ জুলাই) নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। উল্লেখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মনর মিয়াসহ এই হত্যা মামলায় ১৫ জনকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com