বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নাম দিয়েছেন ‘কালা তুফান’ দাম হাকেন সাড়ে ৭ লাখ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৫৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নাম দিয়েছেন ‘কালা তুফান’ দাম হাকেন সাড়ে ৭ লাখ। নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের এ.কে.এম মেহেদী হাসান সুমন এর পালিত ষাঁড়ের নাম দেয়া হয়েছে ‘কালা তুফান’। আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে বিক্রি করতে দাম হাকছেন সাড়ে ৭লাখ টাকা। ৫ ফুট ৩ ইঞ্চি লম্বা ও ৬ ফুট ১১ ইঞ্চি উচ্ছতার ‘কালা তুফানে’র ওজন প্রায় ২৪ মণ। জানা গেছে, তিন বছর আগে পাবনার আড়াকান্দি থেকে আনা গাভী থেকে এ.কে.এম মেহেদী হাসান সুমনের ইব্রাহিম ডেইরী ফার্মের খামারে ২০১৭ সালে জন্ম হয় কালো ও সাদা রঙের ফ্রিজিয়ান প্রজাতির ষাঁড়টির। জন্মের পর থেকে কোনো প্রকার ক্ষতিকর ও মোটাতাজাকরণ ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে। শান্ত প্রকৃতির ও গায়ের রং কালো হওয়ায় এ কে এম মেহেদী হাসান সুমন শখ করে ষাঁড়টির নাম রেখেছেন ‘কালা তুফান’। তিনি তার ব্যবসার অবসর সময়ে শখ করে ষাঁড়টি লালন-পালন করেছেন। এ কে এম মেহেদী হাসান সুমন বলেন, ‘আমি শখ করে ফ্রিজিয়ান প্রজাতির ষাঁড়টি লালন-পালন করে তার নাম রেখেছি কালা তুফান। উপজেলা প্রাণিসম্পদ অফিসের পরামর্শক্রমে তিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে ষাঁড়টিকে বড় করছি। এখন পর্যন্ত বাজারে ওঠানোর চিন্তা নেই। ষাঁড়টি কিনতে বাড়িতেই লোকজন আসছেন ও দেখছেন। কালা তুফানকে নিয়ে আমার চাহিদা ৭ লাখ ৫০ হাজার টাকা।’ তিনি আরো বলেন, ‘আমার জানা মতে, কালা তুফান নবীগঞ্জ উপজেলা তো বটে হবিগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় ষাঁড়। করোনাভাইরাসের কারণে বাজারে না নিয়ে বাড়ি থেকেই ষাঁড়টি বিক্রির চেষ্টা করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com