মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জীবন ও প্রকৃতি রক্ষায় বনায়নের বিকল্প নেই-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গাছ মানুষকে জীবন রক্ষাকারী অক্সিজেন প্রদান করে। বাঁচায় প্রাকৃতিক দুর্যোগ থেকে। জীবন ও প্রকৃতি রক্ষায় বনায়ন বৃদ্ধির বিকল্প নেই। সেজন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহবান জানিয়েছেন সকল জনগণের প্রতিও।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলার আওয়ামী লীগ ও এর ভাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীকে গাছ লাগানোর আহবান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, তজম্মুল হক চৌধুরী, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, নুর উদ্দিন চৌধুরী বুলবুল, আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট রুকন উদ্দিন তালুকদার রুকু, শংখ শুভ্র রায়, অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু, মিজানুর রহমান শামীম, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, স্বপন লাল বণিক, আব্দুল মোতালিব, আব্দুর রহমানসহ সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা ইউনিটের মাঝে গাছের চারা এবং করোনার জন্য মাস্কসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। পরে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপন করা হয়।
একই স্থানে অপর এক অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেও বৃক্ষরোপন ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com