বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শায়েস্তাগঞ্জে অলিপুরে অগ্রণী ব্যাংকের শাখা উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পাঞ্চলখ্যাত অলিপুরে অগ্রণী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় অলিপুর সিটি পার্কের দ্বিতীয় তলায় ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখার ব্যবস্থাপক মোঃ সলিম উল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ ইন্ড্রাস্টিয়াল পার্কের (প্রাণআরএফএল) মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অগ্রণী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আব্দুল লতিফ, প্রভাতী ইন্সুরেন্স কোঃ সহমহাব্যবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আশরাফ উদ্দিন জিতু মিয়াসহ অংগ্রণী ব্যাংক বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ।
অগ্রণী ব্যাংক মৌলভীবাজর অঞ্চল প্রধান আব্দুল লফিত বলেন, একঝাঁক দক্ষ এবং অভিজ্ঞ ব্যাংকার দিয়ে আজকের শাখা উদ্বোধন করা হয়েছে। তাদের আন্তরিক সেবায় এই শাখা এগিয়ে যাবে। এখানকার শিল্প উদ্যোক্তাদের জন্য নানাবিদ ঋণের ব্যবস্থা করবে এই শাখা। আমি আশাবাদি এই শাখা সফলতার মুখ দেখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com