সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আরো ৬০০ অস্বচ্ছল পরিবারে খাদ্য সহায়তা দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস সংক্রমনের কারণে কর্মহীন হয়ে যাওয়া শ্রমজীবীসহ ৬০০ অস্বচ্ছল পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গতকাল রোববার সকাল এগারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তিনি এই সহায়তা বিতরণ করেন।
এ সময় বিভিন্ন জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সহায়তা বিতরণকালে এমপি আবু জাহির করোনা মোকাবিলায় সকলকে সতর্কতা অবলম্বন ও বৈশি^ক এই মহামারী থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। দেশে করোনা সংক্রমন শুরুর পর থেকেই গাড়ি থেকে মাইকিং, পায়ে হেঁটে সচেতনতামূলক প্রচারণা, আবার কখনো সরকারি সহায়তা বিতরণের ফাঁকে এলাকাবাসীকে করোনা ভাইরাস মোকবিলার পরামর্শ দিয়ে যাচ্ছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। শুধু শহরই নয়, নির্বাচনী এলাকার গ্রামে গ্রামে প্রতিদিন সকাল-সন্ধ্যা ছুটে চলছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com