সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জে জমে উঠছে পশুর হাট ॥ স্বাস্থ্য বিধি মানছে না কেউ

  • আপডেট টাইম সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। ঐতিহ্যবাহী আজমিরীগঞ্জ গরুর হাট ময়দানে এই হাট বসছে প্রতি রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তবে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মানছে না কেউ। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন।
রোববার (১৯ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন রকমের কোরবানির পশু (গরু, মহিষ, ছাগল) বিক্রেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এক সময়ের ভাটী বাংলার রাজধানী খ্যাত আজমিরীগঞ্জের ঐতিহাসিক গরুর হাটে। বিভিন্ন দামের গরু নিয়ে হাটে এসেছেন বিক্রেতারা। এসেছেন সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারাও।
করোনা পরিস্থিতির কারনে তুলনামূলক ক্রেতা কম আসায় অনেকটাই আশাহত হাটে আসা বিক্রেতারা। তবে শেষের দিকে বাজার কিছুটা জমতে পারে বলেও মনে করছেন বিক্রেতারা। খাজনা আদায়ের বিষয়ে ও সন্তোষ প্রকাশ করেন ক্রেতা, বিক্রেতারা।
গতকাল সকাল ১০টা ৩০ মিনিটে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হাট পরিদর্শন করেন আজমিরীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন। প্রথমে তিনি হাটের মাইকে ক্রেতা, বিক্রেতার উদ্দেশ্যে বলেন-ঈদুল আযহা মুসলিম সম্প্রদায়ের বড় একটি আনন্দ উৎসব। কিন্তু সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মানার কারনে এই ঈদের খুশি যেনো কারো পরিবারে দুঃখের কারণ না হয়। সবাইকে তিনি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ক্রয় -বিক্রয় করার জন্য সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। এর পর তিনি হাটে আসা ক্রেতা -বিক্রেতার মাঝে মাস্ক বিতরণ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন বলেন-, ঈদ আনন্দ যেনো কারো পরিবারে বিষাদ না হয়ে আসে এর জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব সময় সজাগ দৃষ্টি রাখছে। সেই সাথে ক্রেতা, বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জন্য পুলিশ প্রশাসনসহ সবাই সতর্ক রয়েছেন। সামাজিক দূরত্ব নিশ্চিতের লে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করে যাবে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, হাটে আসা ক্রেতা-বিক্রেতার আর্থিক নিরাপত্তার জন্য প্রয়োজনে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com