বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চিরদিন মানুষের কল্যাণে কাজ করে যাব-মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেছেন, আপনাদের সম্মান রাখতে, চিরদিন জনগণের কল্যাণে কাজ করে যাব। কারণ এটাই আমার দায়িত্ব। তিনি বলেন, বিভাগে শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গৌরব আমার সদর উপজেলাবাসীর। তাদের মূল্যবান ভোটে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছি। আমি আপনাদের সেবক।
সিলেট বিভাগে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান মনোনীত হওয়া গতকাল রিচি সমাজ কল্যাণ যুব সংঘ, রিচি ঈশানকোনা সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থা, সিএনজি মালিক সমিতি, উমেদনগর যুবসমাজের পক্ষ থেকে ক্রেস্ট ও সংবর্ধনা প্রদানকালে তিনি এইসব কথা বলেন। উল্লেখ্য, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ইতিপূর্বে মোতাচ্ছিরুল ইসলাম হবিগঞ্জের ৯টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। পরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিগত ১ বছর বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com