মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

“দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পর্কে সায়েদুজ্জামান জাহির ॥ আরটিভিতে আমি ছিলাম, আছি ভ্রান্ত সংবাদে বিভ্রান্ত হবেন না

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৫০৬ বা পড়া হয়েছে

১৭ জুলাই ২০২০ইং হবিগঞ্জ থেকে প্রকাশিত “দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকার প্রথম পৃষ্ঠায় সাংবাদিকতার শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ডের দায়ে আরটিভি থেকে সাময়িক বহিস্কার সায়েদুজ্জামান জাহির” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার নজরে এসে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ কাল্পনিক, মানহানীকর। সংবাদে যে সব তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বেসাতি ছাড়া আর কিছুই নয়। এর উদ্দেশ্য একটাই সমাজে আমার মানসম্মান হানী ও হেয় করা। প্রকৃতপক্ষে ২০০৭ সাল থেকে আমি আরটিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এর পর থেকে আমি আরটিভি’র সুনাম অক্ষুন্ন রেখে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। বর্তমানেও আমি আরটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি কাজের পরিধি বাড়ায় আরো দুজনকে পরীক্ষামূলক অনুমতি দেয়া হয়েছে। বরখাস্তের বিষয়টি সম্পূর্ণরূপে অবান্তর। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এদিকে সায়েদুজ্জামান জাহিরের প্রতিবাদ সম্পর্কে আরটিভির প্রধান বার্তা সম্পাদক মোঃ লুৎফুর রহমান এর নিকট (আজ ১৭ জুলাই) বিকেলে ফোনে জানতে চাইলে তিনি বলেন, সায়েদুজ্জামান জাহির আরটিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে বহাল আছে। এবং আরটিভিতে কাজ করছে। বরখাস্তের সংবাদটি সঠিক নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com