বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল “লন্ডন সিটি” শাখার খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৭৪৩ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ বিশ্বব্যাপী মহামারী ভাইরাস করোনা’র দূর্যোগ মুহূর্তে আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এর পরামর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের অধীনস্থ লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দিন আহমদ আকমাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান এর সার্বিক তত্বাবধানে লন্ডন সিটি যুবদলের পক্ষ থেকে বাংলাদেশের ন্যায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি ফুড ব্যাংক এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ।
উল্লেখ্য লন্ডন সিটি যুবদল ইতিপুর্ব বাংলাদেশেও লকডাউনকালীন সময়ে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করে।
যুক্তরাজ্য যুবদলের সংগ্রামী সভাপতি রহিম উদ্দিন ও বিপ্লবী সাধারন সম্পাদক আফজল হোসেন এর উপস্থিতিতে গত ১৪ই জুলাই ২০২০ মঙ্গলবার খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উক্ত খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি বাকি বিল্লাহ জালাল, আখতার আহমেদ শাহীন, শাহজাহান আলম, সানুর মিয়া, মুহিবুর রহমান মাখন যুগ্ম সম্পাদক সুহেদুল হাসান, সহ সাধারণ সম্পাদক (বিভাগীয়) শাকিল আহমদ, সাংঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ জামিল, সহ-সাংঠনিক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, সহ দপ্তর সম্পাদক কিবরিয়া ইসলাম যুবদল নেতা মোহাম্মদ মাহমুদুর রহমান রিয়াজ, লন্ডন মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন সাইফুল, ইস্ট লন্ডন যুবদলের সভাপতি সাইফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সামছুল ইসলাম লন্ডন সিটি যুবদলের সহ-সভাপতি আব্দুল আজাদ, ইস্ট লন্ডন যুবদলের ভারপ্রাপ্ত সাধারান সম্পাদক মিফতাহুর রহমান। লন্ডন সিটি যুবদলের সাংঠনিক সম্পাদক কামরান হাসান রাজীব, সিনিয়র যুগ্ম সম্পাদক ইশতেখার হোসেন রাসেল, যুগ্ম সম্পাদক মো: শরীফ রানা, সামিউল হক, জামাল আহমেদ রবি, আজিজুর রহমান , যুবদল নেতা আহমেদ জকি মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com