মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যুর পর রিপোর্ট এল করোনা পজেটিভ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৫৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনা উপসর্গ নিয়ে নবীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য পরিদর্শক মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৫ জুলাই) ভোর ৫ টায় নিজ বাড়িতে মারা যান। ১৩ই জুলাই সোমবার দুপুরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মৃত্যুর পরদিন গতকাল বৃহস্পতিবার আসা রিপোর্টে জানা গেছে, তিনি করোনা ‘পজিটিভ’ ছিলেন। ওই স্বাস্থ্য পরিদর্শকের নাম জগদীশ চন্দ্র দাশ (৫৯)। তার বাড়ি নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার গয়াহরি গ্রামে। তিনি উপজেলা স্বাস্থ্য বিভাগের ৭নং করগাঁও ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চম্পক কিশোর সাহা সূত্রে জানা গেছে, জগদীশ চন্দ্র দাশ কয়েকদিন ধরে জ্বর ও কাশীতে ভুগছিলেন। এছাড়া উনি দীর্ঘদিন ধরে হাইপেশার ও হৃদ রোগে ভোগছিলেন। গত বুধবার ভোর ৫ টায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে সকাল ৯টায় উনার নিজ বাড়ির শশ্মান ঘাটে তার দাহ সম্পন্ন হয়। উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, ‘মৃত স্বাস্থ্য কর্মীর বাড়ি লকডাউন করা হয়েছে। তার স্ত্রীসহ পরিবারের লোকজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। নবীগঞ্জ উপজেলায় এই প্রথম কোন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। নবীগঞ্জে এই পর্যন্ত আক্রান্ত আছেন ১১১ জন। সুস্থ হয়েছেন ৫৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com