বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে খুনের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪৯৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের জিতু মিয়া হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতর বড় ছেলে আল আমিন আহমেদ মাসুম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আসামীরা হলেন-শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার নিউ পলাশ ফার্মেসীর মালিক মৃত ছিদ্দিক মিয়ার ছেলে জিয়াউর রহমান (৩৮), মৃত আব্দুল আজিজের ছেলে সাধু মিয়া (৪০), কুতুব উদ্দিনের ছেলে শরীফুল ইসলাম (২১), সাইফুল ইসলাম (১৯), জিয়াউর রহমানের ছোট ভাই মিজানুর রহমান (৩০), রমজান মিয়া (২৫), জাহিদুর রহমান (২৮) ও মৃত কুতুব উদ্দিনের স্ত্রী পুতুল আক্তার (৪৫)। সুরতহাল রিপোর্টে আঘাতের চিহ্ন পাওয়ায় হত্যা মামলা নেয়ার কথা স্বীকার করেন তদন্তকারী কর্মকর্তা। এদিকে হত্যার ঘটনার পর থেকেই নতুন ব্রিজ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পলাতক রয়েছে অভিযুক্তরা।
জানা যায়, গত ২ জুলাই বৃহস্পতিবার সকালে বসত বাড়ী সংলগ্ন চারা বিছরায় বাঁশের বেড়া দেওয়া অবস্থায় প্রতিপরে সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় উল্লেখিত আসামীরা জিতু মিয়াকে পিঠিয়ে জখম করলে জিতু মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তখন সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে জিতু মিয়াকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, আসামিদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com