বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪৮৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নাদিয়াতুল জান্নাত নামে ৬ষ্ট শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। গতকাল শনিবার বিকালে উপজেলা উত্তর শাহপুর নতুন বাজার এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। সে ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী এবং নাসিরনগর উপজেলার গুকর্ন গ্রামের হাসানুজ্জামানের মেয়ে। হাসানুজ্জামানও তার স্ত্রী তাহমিনা আক্তার মাধবপুর উপজেলার শাহপুর নতুনবাজার এলাকায় একটি কোম্পানী কাজ করেন। এসুবাদে স্থানীয় সিরাজ মিয়ার বাড়িতে প্রায় দু’বছর যাবত ভাড়া থাকেন। গতকাল শনিবার সকালে মা ও বাবা কর্মস্থলে চলে যান। বিকালে এসে দেখে ঘর ভিতর থেকে দরজা বন্ধ। সাড়াশব্দ না পেয়ে ঘরের ফাক দিয়ে দেখতে পান মেয়ে জান্নাতের ঝুলন্ত লাশ। খবর পেয়ে মাধবপুর থানার উপপরির্দশক ইসমাইল হোসেন ভুইয়া তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। মেয়ের মা পুলিশকে জানান তার মেয়ের কিছুটা মানুষিক সমস্যা ছিল। তবে তার মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন দেখা দিয়েছে। মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম দস্তগীর আহমেদ জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com