বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। উদ্বোধনী অনুষ্ঠানের শ্লোগান ছিল ‘শেখ হাসিনার আহবান, তিনটি করে গাছ লাগান’।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, কাউন্সিলর দিলীপ রায়, মোঃ জাহির মিয়া, শেখ উম্মেদ আলী শামীম, আলমগীর মিয়া, শেখ নূর হোসেন, আব্দুল আউয়াল মজনু, খালেদা জুয়েল, অর্পণা বালা পাল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, গাছ আমাদের জীবন বাঁচায়, রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ থেকে। বৃক্ষের ফল থেকে পাওয়া যায় পুষ্টি। পরিবেশ রক্ষার জন্যও বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীকে অন্তত তিনটি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশবাসীকেও অন্তত তিনটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন। এ সময় হবিগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপনের জন্য কাউন্সিলদের প্রতি অনুরোধ জানান এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com