বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নৌকা যোগে খাদ্য সামগ্রী ও হাঁস বিতরণ করছেন মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এই বর্ষা মৌসুমেও হবিগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নৌকা যোগে মানুষের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী ও হাঁস পৌছে দিচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলমা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ছুলে চলেছেন মানুষের দুয়ারে দুয়ারে।
এ ব্যাপারে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি ইচ্ছে করলে সব মানুষকে এক জায়গায় করে, উপজেলা বা ইউনিয়ন অফিসে একত্রিত করে এই খাদ্যসামগ্রী ও হাঁস বিতরণ করতে পারতাম। কিন্তু আমি গ্রামে গ্রামে এসেছি কারন ভোট চাইতেও আমি আপনাদের গ্রামেই এসেছিলাম। তা ছাড়া করোনার এই সময়ে সবাইকে একত্রিত করা উচিত নয়। আপনারা দোয়া করবেন আল্লাহ যদি বাচিয়ে রাখেন এভাবে সবসময় আপনাদের জন্য কিছু না কিছু নিয়ে আসব। আমি ভালবাসা চাই, দোয়া আশির্বাদ চাই এর চেয়ে বেশি কিছু না। প্রকাশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসানের মাধ্যমে প্রাপ্ত খাদ্যসামগ্রী হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটি অঞ্চলের ১৩টি গ্রামে অসহায়, হতদরিদ্র ১শ পরিবারের মাঝে প্রত্যককে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি লবন এবং একটি সাবান প্রদান। এছাড়াও ১শ টি পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে হাঁস বিতরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com