বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ রাস্তা সংস্কার ॥ নিম্ন মানের কাজ করে বিল তুলে টিকাদার লাপাত্তা

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫০৬ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বাহুবল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারে নিম্নমানের কাজ করে বিল তুলে ঠিকাদার লাপাত্তা হয়ে গেছেন। ফলে এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ওই হাসপাতালের অভ্যন্তরীণ রাস্তা ও ডক্টর কোয়ার্টার্স সংস্কার কাজের জন্য সাড়ে ৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটির দায়িত্ব পান টিকাদার আব্দুল করিম। কাজে অনিয়মের অভিযোগে স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ কাজ বন্ধ করে রাখলেও ঠিকাদারের নিযুক্ত লোকজন রাতের আধারে কাজ সম্পন্ন করে ফেলেন। কিন্তু ডক্টর কোর্য়াটার্সের সংস্কার কাজ না করেই লাপাত্তা হয়ে যান টিকাদার। এ ব্যাপারে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য গাজী শাহ নওয়াজ মিলাদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ কাজের বিষয়ে আমি কিছুই জানি না। নিম্ন মানের কাজ সম্পর্কে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমাকে অবগত করেছেন। আমি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশকে বলেছি তদন্ত কমিটি গঠন করে কাজের মান যাচাই করে বিল প্রদানের নির্দেশনা দিয়েছি।
অনুসন্ধানে দেখা যায় পূর্ব দিকে গেইটের সামনে রাস্তায় গর্তে বৃষ্টির পানি জমে আছে। যা সবার নজর কাড়ছে। কাজের নিযুক্ত সহকারী প্রকৌশলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ওই এলাকা থেকে বদলি হয়ে চলে এসেছি। টিকাদার আব্দুল করিমের সাথে মুঠোফোন যোগাযোগের জন্য বার বার চেষ্টা করেও মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com