শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শ্রীমঙ্গলের চুরি হওয়া টমটম বাহুবলে উদ্ধার ॥ আটক ২

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫১৫ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ শ্রীমঙ্গল থেকে চুরি হওয়া টমটম হবিগঞ্জের বাহুবল থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক পুলিশের। গত ৯ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এস আই মোখলেছুর রহমান ও বাহুবল মডেল থানার এএসআই মোস্তফা মাজেদ এবং এএসআই আবু সুফিয়ানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার লোহাখলা গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের ছুরুত আলীর বাড়ি থেকে টমটম গাড়িটি উদ্ধার করা হয় এবং ছুরুত আলী ও তার ছেলে হাবিবকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ঘটনার সাথে জড়িত অভিযোগে ছুরুত আলীর ছেলে শামীম আহমেদ (২৫) কে আটক করে শামীমের বাবা ছুরুত আলী ও ছোট ভাই হাবিবকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। পুলিশ জানায়, গত শুক্রবার গভীর রাতে শ্রীমঙ্গল থানা এলাকা থেকে জনৈক হেলাল মিয়ার মালিকানাধীন একটি টমটম গাড়ি চুরি হয়। এ ব্যাপারে মোঃ হেলাল মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন। হেলাল মিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৯ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার সদর ইউনিয়নের লোহাখলা গ্রামে অভিযান চালিয়ে টমটম গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার সাথে জড়িত উপজেলার মিরপুর এলাকার শাকিল মিয়া নামে আরেকজনকে আটক করা হয়। পরে আটককৃত আসামীদের, বাহুবলের শামীম আহমেদ ও মিরপুরের শাকিল মিয়াকে শ্রীমঙ্গল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com