বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

২৪ ঘণ্টার বুলেটিন ॥ হবিগঞ্জের ২ জনসহ সিলেট বিভাগে কোভিডে নতুন আক্রান্ত ৫৯ জন

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগে নতুন করে ৫৯ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড ১৯) শনাক্ত হয়েছে। বিভাগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীায় তাঁদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিরা সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬৩২। বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুজন। সুস্থ হয়েছেন ৬২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীায় সিলেটের ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীাগারে সুনামগঞ্জ জেলার ১৬ জন, ঢাকার পরীাগার থেকে হবিগঞ্জ জেলার দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বিভাগের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮ জন। এর মধ্যে মারা গেছেন ৭৬ জন, সুস্থ হয়েছেন ৬৩৯ জন। সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ১৫২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৮১ জন এবং মারা গেছেন ৮ জন। হবিগঞ্জে আক্রান্ত ৮৬৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬৭ জন এবং মারা গেছেন ৬ জন। মৌলভীবাজারে আক্রান্ত ৬০৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩২৩ জন এবং মারা গেছেন ৭ জন। চলতি বছরের ৫ এপ্রিল সিলেট বিভাগে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন শনাক্ত হয়েছিলেন। ১৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com