শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়ার বাড়ীতে প্রতিপক্ষের হামলা ভাংচুর লুটপাট ॥ ১ জন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৫১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে ইউপি চেয়ারম্যান আনু মিয়ার বাড়ীঘরে হামলা ও ভাংচুর করেছে একদল দৃর্বুত্ত। গতকাল বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা। সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনু মিয়ার সাথে গোবিনপুর গ্রামের সাদেক ও কামাল গংদের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সাদেক ও কামাল এর লোকজন উল্লেখিত সময়ে আনু মিয়ার গ্রামের বাড়ীতে হামলা ও ভাংচুর করে। এ সময় হামলাকারীরা চেয়ারম্যানের ঘর থেকে নগদ অর্থ স্বর্ণালকারসহ ঘরের মুল্যবান জিনিসপত্র লুটে নেয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী। রাত ১১টার দিকে ওই হামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আনু মিয়া জানান, আমি জরুরী প্রয়োজনে সিলেট থাকার সুযোগে সাদেক ও কামাল গংরা আমার বাড়ীতে হামলা চালিয়েছে। আমি তাদের দৃষ্টান্তমূূলক শাস্তির দাবী করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com