শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সিএনজি চালকের বিরুদ্ধে দোকানে হামলার অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সিএনজি চালকদেও বিরদ্ধে একটি দোকানে হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে খোয়াই নদীর উত্তর পাড়ে বানিয়াচং সিএনজি ষ্ট্যান্ডের কাছে উমেদনগরের সামছুল হকের মালিকাধীন হক পোল্টি ফার্মের দোকানে এ হামলার ঘটনাটি ঘটেছে। এ হামলায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূূত্রে জানা গেছে, হক পোল্ট্রি ফার্মের সামনে একই গ্রামের সিএনজি অটোরিক্সা চালক নজির মিয়া সিএনজি অটোরিক্সা রাখে। এ সময় দোকানের কর্মচারী মোজাম্মিল মিয়া সিএনজি চালক নজিরকে দোকানের সামনে সিএনজি রাখতে নিষেধ করেন। এ নিয়ে প্রথমে দু’জনের মধ্যে তর্কবির্তক সৃষ্টি হয়। এ সময় নজিরের সহযোগি জাবেদ মিয়া এসে তার পক্ষ নিয়ে মোজাম্মিল মিয়ার উপর হামলা চালায়। পরে দোকানে থাকার ব্যবসায়ী শামছুল হকের ফুফাত ভাই তোফাজ্জল মিয়াসহ দোকানের অন্যান্য এগিয়ে আসলে নজির, জাবেদ মিয়াসহ তাদের লোকজন দোকানে হামলা চালায়। এ সময় হামলার শিকার হয়ে মোজাম্মিল ও আরিফসহ অন্যান্য শোর চিৎকার করলে আশপাশের দোকানে থাকা লোকজন এগিয়ে আসলে হামলাকারী নজির মিয়া, জাবেদ মিয়াসহ তার লোকজন পালিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেন হামলার শিকার হওয়া মোজাম্মিল মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com