বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নাহিজ সভাপতি, ছানু সহ-সভপতি, সেলিম সেক্রেটারী

  • আপডেট টাইম বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের ২০২০-২০২১ সালের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশন হারুনুর রশিদ চৌধুরী নতুন কমিটি ঘোষনা করেন।
কমিটিতে মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন) সভাপতি ও আব্দুর রউফ সেলিম (এসএটিভি)কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন-সহ-সভাপতি মোঃ ছানু মিয়া (মোহনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক কাজল সরকার (বাংলা টিভি), কোষাধ্যক্ষ এমএ মজিদ (দিগন্ত টিভি), সদস্যরা হলো, হারুনুর রশিদ চৌধুরী (এনটিভি), সায়েদুজ্জামান জাহির (আরটিভি), প্রদীপ দাস সাগর (যমুনা টিভি), শাকিল চৌধুরী (একাত্তর টিভি) এবং প্রদাধিকার বলে সদস্য বিদায়ী কমিটির সভাপতি রাসেল চৌধুরী (চ্যানেল ২৪) ও এসএম সুরুজ আলী (এশিয়ান টিভি)।
এর পূর্বে সাধারণ সভায় সংগঠনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পেশ করেন কমিটির সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী। পরে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ শাবান মিয়া, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রদীপ দাস, শাকিল চৌধুরী, মোহাম্মদ নুর উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com