বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কর্মহীন ৩৫ জনকে লাখ টাকা দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে যাওয়া ৩৫ জনকে ১ লাখ টাকা সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে এই টাকা বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জীসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে এমপি আবু জাহির এর তালিকা অনুযায়ী ৩৫ জন কর্মহীন মানুষকে নগদ ১ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও করোনা পরি¯ি’তির শুরু থেকেই হবিগঞ্জ জেলা জুড়ে সরকারি সহায়তা কার্যক্রম চলছে। যা অব্যাহত থাকবে।
নগদ অর্থ প্রদানকালে এমপি আবু জাহির বলেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক জনপ্রতিনিধি, চিকিৎসক, সরকারি কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সুরক্ষার জন্যই জীবন ঝুঁকি নিয়ে কাজ করছি আমরা। তবে করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সর্বস্তরের মানুষকে যার যার জায়গায় থেকে সচেতন থাকার বিকল্প নেই। এ সময় তিনি জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানান সকলের প্রতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com