রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী প্রদান

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৭০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ডক্টরস হেলথ বুথ, হাত ধৌতকরণ বেসিন, ১০টি অক্সিজেন সিলেন্ডার ও আইশোলেসন ওয়ার্ড এর জন্য ১০টি ফ্যান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান এসব সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তোলে দেন।
হাসপাতালের পক্ষে এসব গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন ও আরএমও ডাঃ ফাতেমা হক।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাস, পৌর মেয়র নাজিম উদ্দীন।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন, আরএম ও ডাঃ ফাতেমা হক, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) চম্পক দাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com