মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জে বিশিষ্ট চাউল ব্যবসায়ী রজব আলীর ইন্তেকাল

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪৭৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিদ্দিক আলী চেয়ারম্যানের ছোট ভাই বিশিষ্ট চাউল ব্যবসায়ী মোঃ রজব আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ………. রাজিউন)।
শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৬টার সময় শহরের উদয়ন আবাসিক এলাকার নিজ বাসায় হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান তিনি।
শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত জানান- তিনি (রজব আলী) দীর্ঘ যাবত শায়েস্তাগঞ্জে সুনামের সহিত ধান চাউলের ব্যবসা করে আসছেন। আজ দুপুর ২ টার সময় রেলওয়ে পার্কিংয়ে মরহুমের ১ম জানাযা অনুষ্ঠিত হবে। ২য় জানাযা বিকাল ৫টায় মরহুমের গ্রামের বাড়ি বাগুনিপাড়া ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com