সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে মিনিবাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ৩জন

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৫২৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ।।  হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হবিগঞ্জ- বানিয়াচং আঞ্চলিক সড়কে মিনিবাস ও সিএনজি‘র মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৩জন গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে ৩জুলাই শুক্রবার দুপুরে হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের কালারডোবা নামক স্থানে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,হবিগঞ্জ থেকে যাত্রীবাহি একটি সিএনজি বানিয়াচং আসার পথে উল্লেখিত স্থানে বীপরিত দিক থেকে একটি  মিনিবাসের সাথে সিএনজি‘র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি যাত্রী বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শিশিমন দাসের পুত্র সুবোধ দাস(৪৫) মারা যান।
সিএনজি‘র অন্যান্য আহত ৪জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে বাহুবল উপজেলার কল্যানপুর গ্রামের বিমল পালের পুত্র পিযুষ পাল(২৮)কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বাকী ৩জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
খবর পেয়ে বানিয়াচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন ঘটনাস্থলে যান এবং দূর্ঘটনা কবলিত সিএনজি ও মিনিবাস উদ্ধার করে বানিয়াচং থানায় নিয়ে আসেন।
এ রিপোর্ট লেখার সময় নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com