সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে দু’টি পরিবারকে একঘরে করে রেখেছে প্রভাবশালী মহল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৫২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় দু’টি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র মোঃ আব্দুল আউয়াল বুধবার দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
লিখিত অবিযোগে তিনি বলেন, পূর্ব শক্রতার জের ধরে এবং ভুমি জবর দখলে বাধা প্রদান করায় ওই গ্রামের কথিপয় প্রভাবশালী ব্যক্তি ওই দু’টি পরিবারের সদস্যদেরকে একঘরে করে রাখার পাশাপাশি নানা ভাবে হুমকি ধমকি প্রদর্শন, চাঁদা দাবী এবং মামলা দিয়ে হয়রানী করছে। একঘরে করে রাখায় আব্দুল আউয়ালসহ দু’টি পরিবারের লোকজন কোথায়ও যেতে পারছেন না, এমনকি সরকারী রাস্তাও তারা ব্যবহার করতে পারছেন না। ফলে তারা সামাজিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছন।
এ ব্যাপারে গত ২৮ জুন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় এমপি, জেলা প্রশাসক ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে যথা সম্ভব আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com