বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে টিসিবি পণ্য মজুতকারী আলোচিত ব্যাবসায়ী নোমান গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৫২৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের পুত্র ইনাতগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নোমান হোসেন (৩৫) কে অবৈধভাবে টিসিবি পণ্য মজুত করে রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে এসআই মনির হোসেনসহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নোমান হোসেনকে তার বাড়ী থেকে গ্রেফতার করেন। পরে তাকে জগন্নাথপুর থানায় নিয়ে যান। এসআই মনির হোসেন জানান, রাত আড়াইটায় অভিযান পরিচালনা করা হয়। দরজা খুলে না দেয়ায় সময় বিলম্বিত হয়েছে। অবশেষে ভোর সাড়ে ৪ টায় তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, নোমান হোসেনের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে একাধিক ব্যবসা প্রতিষ্টান রয়েছে। ইনাতগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্টান থাকলেও নোমান ইনাতগঞ্জ বাজারের পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে একটি গুদাম ভাড়া নেয়। উক্ত গুদামে তিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্য মূল্যের বিপুল পরিমাণের পণ্য জব্দ করে রাখে। সেখানে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্যের মোড়ক অবৈধভাবে পরিবর্তন করে কালোবাজারে বিক্রি করার জন্যরাখা হয়েছিল। খবর পেয়ে গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে গুদাম থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্য জব্দ করে।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, নোমান হোসেন আলীপুর বাজারে টিসিবির পণ্য মজুত করে অসৎ উদ্দেশ্যে মোড়ক পরিবর্তন করে কালোবাজারে বিক্রির জন্য রেখেছিলেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ আলীপুর বাজারে অভিযান চালিয়ে টিসিবির মোড়ক পরিবর্তনের প্রমাণ পান। গুদামের কর্মচারীর স্বীকারোক্তি অনুসারে টিসিবির ৪৯ কার্টন পুষ্টি ব্র্যান্ডের সয়াবিন তেল এবং ৫০ কেজি ওজনের ৭৩ বস্তা চিনি জব্দ করা হয়। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই অনুজ দাশ বাদী হয়ে নোমান হোসেন ও ডিলার আব্দুল হাদীকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার অপর আসামী ডিলার আব্দুল হাদী পলাতক রয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার হোসেন চৌধুরী জানান, টিসিবি পণ্য মজুত করে রাখায় অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় নোমান হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com