বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বিজিবি’র পৃথক অভিযান ॥ বিপুল পরিমান চা পাতা আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৬৪৫ বা পড়া হয়েছে

নুরুল আমিন ॥ চুনারুঘাটে বিজিবি’র ৩টি পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় চোরাই চা পাতা আটক হয়েছে। রবিবার সকালে গাজীপুর ইউপি’র গনকীরপাড় গ্রামের ইউসুফ মিয়া,আবুল হোসেন ও আবুল কাশেমের বাড়ি থেকে প্রায় ১৫ লাখ টাকার চা পাতা আটক করা হয়।
এলাকাবাসি ও বিজিবি সুত্র জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সামিউন নবী চৌধুরীর সামি’র নেতৃত্বে গানকীরপাড় গ্রামের ইউসুফ,আবুল ও কাশেমের বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ অভিযানে ইউসুফের বাড়ি থেকে ৩০ বস্তা,আবুল মিয়ার বাড়ি থেকে ২৫ বস্তা ও কাশেমের বাড়ি থেকে ২০ বস্তা চা পাতা আটক করা হয়। আটক মালামালের জব্দ তালিকা চলছে। তবে এলাকাবাসিরা বলছেন, আটক চা পাতার মুল্য কমপক্ষে ১৫/১৬ লাখ টাকা হবে। এ দিকে চা পাতা ব্যবসায়ীরা বলেন, এটা দেশীয় চা পাতা। এ পাতাগুলো তারা নিলামে কিনেছেন। তাদের কাছে বৈধ কাগজ পত্র আছে। কাগজপত্রে বিষয়ে লেঃ কর্ণেল সামি বলেছেন, কাগজপত্র যাছাই বাছাই করে যদি এর সত্যতা পাওয়া যায় তাহলে ব্যবসায়ীদের কোন অবস্থাতেই হয়রানী করা হবে না। তিনি আরো বলেন, ইউসুফ ভারতীয় চোরাই চা পাতা ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com