বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নকল পিপিই, হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার ॥ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৬৩৮ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে নকল পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুর রহমান মামুন।
অভিযানে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কামান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নেন।
যাদের জরিমানা করা হয়েছে, শহরের পোস্ট অফিস রোডের সাইফুর রহমান মার্কেটের জসিম প্যান্ট হাউজের সামনে বসা এক বিক্রেতা হাসু তালুকদারকে ২০ হাজার টাকা ও হবিগঞ্জ রোডের জয়ন্তী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা।
এ সময় বিক্রির জন্য রাখা নকল সরঞ্জাম জব্দ করে ধ্বংস করার জন্য নিয়ে যাওয়া হয়।
অভিযান পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেট মাহমুদুর রহমান মামুন বলেন, ‘র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডারের তথ্য ও সহযোগিতায় আমরা জনস্বাস্থ্যর জন্য হুমকিস্বরূপ নকল স্বাস্থ্য সুরক্ষাপণ্য জব্দ করি। অসাধু, মুনাফালোভী ব্যবসায়ীদের জরিমানা করা হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com