বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৫৯৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটর সাইকেলের আরোহী নিহত হয়েছেন। ২৮ জুন রোববার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইঠাখোলা নামক স্থানে এঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মাসুদ মিয়া (৩৫) ও কমলপুর গ্রামের রোমান মিয়া (২৫) পুলিশ জানান রোববার রাত প্রায় ৯টার দিকে মোটর সাইকেল আরোহী মাসুদ ও রোমান ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে মাধবপুরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে সিলেটগামী একটি ট্রাক তাদের মোটর সাইকেলকে ধাক্কাদেয়। এতে মোটর সাইকেল আরোহী মাসুদ ও রোমান গুরুত্বর আহত হন।
আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাদের মৃত ঘোষনা করেন। হাই ওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তাদের হেফাজতে নিয়েছে।
হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল ইসলাম জানান সায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে ট্রাক চালক কবির মিয়া কে ট্রাক সহ আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com