রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ কোর্টে ভার্চ্যুয়াল জামিন শুনানিতে অংশ নিলেন নবীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রতন

  • আপডেট টাইম শনিবার, ২০ জুন, ২০২০
  • ৫৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেশে বর্তমান করোনা পরিস্থিতে ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনায় সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নবীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এই প্রথম এসআই মোঃ রতন মিয়া ভার্চ্যুয়াল জামিন শুনানিতে অংশ গ্রহণ করেন। বৃহস্পতিবার (১৮ জুন) নিয়মিত মামলায় হবিগঞ্জ কোর্টে ভার্চ্যুয়াল জামিন শুনানিতে অংশ নেন তিনি। ভার্চ্যুয়াল পদ্ধতির ধারা থেকে নতুন এক মাত্রা যুগ হল প্রশাসনিক কর্মস্থলে। ভার্চ্যুয়াল কোর্টের অভিজ্ঞতার কথা জানালেন নবীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রতন মিয়া। তিনি বলেন, দেশের বর্তমান করোনা প্রেক্ষাপটে অফিস আদালত সীমিত আকারে পরিচালনা করা হচ্ছে। আগে তদন্তকারী কর্মকর্তাকে আদালতে গিয়ে মামলার সাক্ষী/ শুনানিতে অংশ গ্রহণ করতে হত। করোনা সতর্কতায় শুরুতে লকডাউন থাকার কারনে ভার্চ্যুয়াল পদ্ধতির মাধ্যমে আদালতের আসামীর জামিন শুনানিসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ কোর্টে নিয়মিত মামলায় জামিন শুনানিতে অংশ গ্রহণ করি। পরিস্থিতির উপর বিবেচনা করে সরকারের এমন সিদ্ধান্ত আমাদের কাজে অগ্রগতি বাড়াচ্ছে বলে আমি মনে করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com