বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এডভোকেট আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে বাপা’র শোক

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৫৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশিষ্ট আইনজীবী এবং পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধার ও পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এডভোকেট আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ।
সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বাপা নেতৃবৃন্দ বলেন, হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা দূরীকরণ, পুরাতন খোয়াই নদী উদ্ধার ও অন্যান্য সামাজিক আন্দোলনে এডভোকেট আলাউদ্দিন তালুকদার ছিলেন অগ্র সৈনিক। তার মৃত্যুতে হবিগঞ্জের পরিবেশ ও সামাজিক আন্দোলনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল।
বাপা নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞ্যাপন করেন।
বিবৃতিদাতাগণ হলেন, বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, সহ সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, বাপা আজীবন সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ জহিরুল হক শাকিল, নদী, পুকুর ও জলাশয় রক্ষা কমিটির সদস্য সচিব আহসানুল হক সুজা, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন।
উল্লেখ্য, গত ১৩ জুন রাত ৯ টায় এডভোকেট আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…… রাজিউন)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com