বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গল-কমলগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ সাবেক চিফ হুইপ, সংসদের সরকারী অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় তার একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার বিষয়টি নিশ্চিত করেন।
আহাদ মো সাইদ হায়দার বলেন, সোমবার দুপুরে স্যারের বাসা থেকে আইইডিসিআর নমুনা সংগ্রহ করে, আজ পরীক্ষার ফল পজিটিভ এসেছে ? উনার জ্বর, সর্দি আছে, তবে শ্বাসকষ্ট নেই?
সাঈদ হায়দার জানান, কিছুক্ষণ আগে নমুনা পরীক্ষার ফল পেয়েছি। উনার পজিটিভ এসেছে। উনার শ্বাসকষ্ট নেই, তবে জ্বর ও কাশি রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও সাঈদ জানান।
উপাধ্যক্ষ শহীদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে উল্লেখ করে ব্যক্তিগত সহকারী বলেন, ‘আমাদের সাথে চিকিৎসকদের কথাবার্তা চলছে, চিকিৎসকরা পরামর্শ দিলে আমরা উনাকে সিএমএইচে স্থানান্তর করবো।’
উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনা উপসর্গ নিয়ে গত রবিবার (১৪ জুন) বিকেলে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন। জানা গেছে, সোমবার উপাধ্যক্ষ শহীদের সংসদ অধিবেশনে যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি যোগ দেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com