বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৯ পুলিশ সদস্যসহ মৃত এক নারী করোনা পজিটিভ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৬৩৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর থানার এক এএসআই সহ ৮ পুলিশ সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এদিকে করোনার উপসর্গ নিয়ে সিলেটর একটি বে-সরকারী হাসপাতালে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন চিকিৎসাধী থাকলেও ওনার কোভিড-১৯ নেগেটিভ এসেছে। এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া গীতা রানী রায় এর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি পৌর এলাকার কাটিয়ারা গ্রামের বাসিন্দা। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন জানান, গত ৩ জুন মাধবপুর থানায় কর্মরত ১৭ পুলিশ সদস্য সহ ২৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল ইনষ্টিটিউট অব ল্যাবরেটরিতে স্থাপিত কোভিড-১৯ বিশেষায়িত ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে ১১জুন বৃহস্পতিবার সকালে ওই মৃত নারী ও ৮ পুলিশ সদস্যের করোনা ভাইরাস রিপোর্ট পজেটিভ আসে। মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম দস্তগীর আহমেদ জানান, করোনার উপসর্গ দেখা দেয়া ও নমুনা রিপোট সংগ্রহের পর থেকেই পুলিশ সদস্যরা হোম কোরেন্টাইন মেনে চলেছেন। ডাঃ ইশতিয়াক মামুন জানান, পুলিশ সদস্যদের পজিটিভ রিপোট আসার পরই তাদের প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইন নিশ্চত করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com