বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিজের পছন্দমতো মোটরযানের নম্বর নেওয়ার সুযোগ দিল সরকার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৫৯৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ নিজের পছন্দমতো মোটরযানের নম্বর নেওয়ার সুযোগ করে দিয়েছে সরকার। তবে সেক্ষেত্রে প্রচলিত রেজিস্ট্রেশন ফি থেকে দুই থেকে সাত গুণ পর্যন্ত অতিরিক্ত ফি দিতে হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে মঙ্গলবার (৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রেজিস্ট্রেশন নম্বরের ৬টি ডিজিট একই হলে (যেমন: ৫৫-৫৫৫৫, ৬৬-৬৬৬৬ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র ৬ গুণ হবে। তবে শুধু ৭৭-৭৭৭৭ নম্বরের ক্ষেত্রে ফি হবে প্রচলিত ফি’র ৭ গুণ। রেজিস্ট্রেশন নম্বরের ৬টি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন: ৩৪-৩৪৩৪, ৪৫-৪৫৪৫ নম্বর) রেজিস্ট্রেশন ফি হবে প্রচলিত ফি’র পাঁচগুণ।
রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিট একই হলে (যেমন: ১১১১, ২২২২ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র ৪ গুণ হবে। রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন: ১৩১৩, ১৫১৫ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র তিনগুণ হবে।
রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিটের দুটি করে ডিজিট একই হলে (যেমন: ০০১১, ০০২২) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র দ্বিগুণ হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর অধীনে বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত এ আইনে ক্ষমতাবলে সরকার মোটরযান রেজিস্ট্রেশনের সময় মোটরকার ও জিপের মালিকদের পছন্দমতো নম্বর দেওয়ার ক্ষেত্রে ফি’র হার নির্ধারণ করে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com