বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে রেলে কাটা পড়ে প্রাণ গেল এক নারীর

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০২০
  • ৫২৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে রেল লাইনে কাটা পরে একজন নারী নিহত হয়েছেন। ওই নারীর সাথে থাকা চার বছরের এক শিশুও গুরুতর আহত হয়েছে। নিহত নারীর নাম উজ্জ্বলা রানী দাশ (৩০)। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বড়গাঁও গ্রামের রাজ চন্দ্র দাশের মেয়ে। মঙ্গলবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেল লাইন পার হতে গিয়ে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন।
তার শরীর কোমর থেকে কেটে দুই ভাগ হয়ে যায় এবং সাথে থাকা বাচ্চাটির একটি পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত শিশুকে তাৎক্ষনিকভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com