মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৪৫৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে নবীগঞ্জ পৌর শহর থেকে এসব মাছ উদ্ধার করা হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন। তিনি বলেন, ‘কিছু দিন যাবৎ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু মাছ ব্যবসায়ী সামুদ্রিক রূপচাঁদা মাছ বলে রাক্ষুসে পিরানহা মাছ বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদ উল্লাহ অভিযান পরিচালনা করেন। উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদ উল্লাহ জানান, নবীগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি পিরানহা মাছ উদ্ধার করা হয়। এসময় উপস্থিতি বুঝতে পেরে অভিযানের আগেই মাছ ব্যবসায়ীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত মাছগুলো নিয়ে যাওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং ইউএনও বিশ্বজিৎ কুমার পালের নির্দেশনা অনুযায়ী সেগুলো উপজেলা চত্বরে পুতে ফেলা হয়।
ইউএনও বিশ্বজিৎ কুমার পাল বলেন, ‘বাংলাদেশের জলজ পরিবেশের সঙ্গে রাক্ষুসে প্রকৃতির পিরানহা মাছ সংগতিপূর্ণ নয়। অন্যান্য মাছ ও জলজ প্রাণীদের এরা খেয়ে ফেলে বিধায় দেশীয় প্রজাতির মাছ তথা জীববৈচিত্র্যের জন্য এগুলো হুমকিস্বরূপ। এসব কারণেই মৎস্য অধিদপ্তর পিরানহা মাছের পোনা উৎপাদন, চাষ, উৎপাদন, বংশ বৃদ্ধিকরণ ও বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। উল্লেখ্য, ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে পিরানহার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com