বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মায়ের ভালবাসার কাছে হেরে গেল করোনা

  • আপডেট টাইম রবিবার, ৭ জুন, ২০২০
  • ৫৮৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ আমাদের সমাজে কারো করোনা হলে, তাকে সামাজিকভাবে হেনস্থার শিকার হতে হয়, আক্রান্ত ব্যক্তি তথা পরিবারের লোকজনের সাথে বন্ধ করে দেয়া হয় কথা বলা। মিডিয়ার কল্যাণে এ ধরনের সংবাদ প্রতিনিয়তই শুনতে পাই। এত সবের মাঝেও যখন শুনি করোনা আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে তুলতে পরিবারের লোকজন সাধ্য অনুযায়ী সকল প্রচেষ্টা চালাচ্ছে, তখন সত্যিই খুব ভাল লাগে। এমনি এক ভাল লাগা পাওয়া গেল হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। মায়ের ভালবাসার কাছে হেরে গেল করোনা। আক্রান্ত শিশু সন্তান করোনা আক্রান্ত হলেও তার সেবা করার একমাত্র অবলম্বন মা সুরিনা আক্তার আখনজী করোনা আক্রান্ত হননি।
জানা যায়, গত ৭ মে বানিয়াচংয়ের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আগা খান করোনা আক্রান্ত হন। পর দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাদী মোহাম্মদ শাহ পরান এর নির্দেশে আক্রান্ত ব্যক্তির বাড়ীর সকল লোকজনের করোনা পরীক্ষা করা হয়। কিছু দিনের মধ্যেই রিপোর্ট আসে মহিউদ্দিন আগা খান এর শিশুপুত্র মেহেদী হাসান (৭) করোনা আক্রান্ত হয়েছে। সাথে সাথে ডাক্তারসহ প্রশাসনের কর্মকর্তারা তাদের বাড়ীতে ছুটে যান আক্রান্ত শিশুপুত্রকে হাসপাতালের আইশোলেশনে নিয়ে যাওয়ার জন্য। এত ছোট বাচ্চার কেইবা পাশে থেকে তাকে সেবা দিতে পারবে। এ নিয়ে যখন কথা হচ্ছিল ঠিক এই মুহুর্তেই সাহস করে এগিয়ে আসেন আক্রান্ত শিশু মেহেদীর মা। নিজ জিম্মায় রেখে চলে শিশু মেহেদীর চিকিৎসা সেবা। মায়ের সাথে দিন রাত অবস্থান করলেও করোনা ছুতে পারেনি জননী মাকে। পরপর দুইবার নেগেটিভ আসায় গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে শিশু মেহেদীকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ আবুল হাদী মোহাম্মদ শাহ পরান সুস্থ ঘোষণা করেন। এদিকে শিশু পুত্র মেহেদী তার মায়ের সাথে থাকার কারনে দুইবার তার মায়ের করোনা পরীক্ষা করা হলে দুইবারই করোনা নেগেটিভ এসেছে। যেখানে করোনা রোগীর সাথে ভয়ে অনেকেই কথা পর্যন্ত বলেনি, সেখানে শিশু মেহেদীর মা নিজে সেবা করে আক্রান্ত শিশু সন্তানকে সুস্থ করে তুলেছেন। অথচ তিনি নিজে আক্রান্ত হননি। মায়ের ভালবাসার কাছে হেরে গেল করোনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com