বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ছেলেকে নিয়ে ঘরে ফেরা হল না বাবার

  • আপডেট টাইম রবিবার, ৭ জুন, ২০২০
  • ৫৬১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ শায়েস্তাগঞ্জে ছেলেকে ঘরে আনতে গিয়ে বজ্রপাতে আকছির মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আকছির মিয়া ওই গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আকছির মিয়ার ছেলে মো. আরিফ মিয়া বাড়ির পার্শ্ববর্তী নদীতে মাছ ধরার জন্য যায়। এ সময় ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। এসব দেখে আকছির মিয়া ছেলেকে ঘরে আনার জন্য নদীর উদ্দেশ্যে রওনা হন। কিন্তু রাস্তায় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com