মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে বৃষ্টির সময় শিশুকে ধর্ষন ॥ ধর্ষক গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৫২৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বৃষ্টির সময় ঘরে ডেকে নিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষন করেছে এক যুবক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে অভিযুক্ত যুবক হৃদয় মিয়াকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের তকদির হোসেনের পুত্র। পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে নিঝুম বৃষ্টির সময় হৃদয় মিয়া প্রতিবেশি ৯ বছরের শিশুকে কৌশলে তার ঘরে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। পরে শিশুটি কান্নাকাটি করে তার মাকে ঘটনা জানায়। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত হৃদয় মিয়াকে গ্রেফতার করে। মাধবপুর থানার ডিউটি অফিসার সহকারি উপ পরিদর্শক বেলাল হোসেন বলেন, ঘটনায় ধর্ষিতার মা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com