মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীমঙ্গলে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৫০৬ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের ঘটনায় শিশুটির পিতা শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছেন। বুধবার (৩ জুন) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ এলাকায় এঘটনা ঘটে। শ্রীমঙ্গল থানা পুলিশ ধর্ষণের অভিযোগে ১৩ বছরের এক কিশোরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, সকল সাড়ে ১০টার দিকে শিশুটি বাড়ির পাশে একটি ডোবার পাশে ফুল তুলতে গেলে একই এলাকার মামুন তাকে ফুসলিয়ে পাশের নির্জন চা বাগানের ভেতর নিয়ে যায়। মামুন সেখানে তাকে ধর্ষন করে বলে সে স্থানীয়দের জানায়। শিশুটির কথায় স্থানীয় লোকজন মামুনকে হাতে নাতে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মামুনকে আটক করে শিশুটিকে সহ থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, মেয়েটির ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণের অভিযুক্ত মামুন মিয়া নামে ১৩ বছরের এক কিশোরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। আদালতে মামুন ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।
মৌলভীবাজার সদর হাসপাতালে ধর্ষণের শিকার শিশুর মেডিকেল পরীক্ষার শেষে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শিশুটি আদালতে ধর্ষণ ঘটনায় ২২ ধারা জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com