মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের আহত ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৫০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের ২ জন লোক গুরুতর আহত হয়েছেন। তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। বুধবার (০৩ জুন) বিকালে ঘটনাটি ঘটেছে। আহতরা হচ্ছে কুর্শী গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার পুত্র কুর্শী সি.এন.জি শ্রমিকের সহ সভাপতি মোঃ সুহেল মিয়া (৩৫) ও মোঃ সুহেল মিয়ার স্ত্রী ফাহমিদা আক্তার (২৮)।
আহত সূত্রে জানা যায়, সাম্প্রতিককালে নবীগঞ্জ বাজার ষ্ট্যান্ড, আউশকান্দি গোপলার বাজার ষ্ট্যান্ড, তাহিরপুর ষ্ট্যান্ড, বাংলা বাজার ষ্ট্যান্ডের সি.এন.জি শ্রমিকদের মাঝে রোডে গাড়ী চলাচল নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় মঙ্গলবার রাতে নবীগঞ্জ থানায় বসে বিষয়টি নিষ্পত্তি করা হয়। কিন্তু বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরে স্থানীয় ইউপি সদস্য বশির নেতৃত্বে গোপলার বাজার ষ্ট্যান্ডের শ্রমিক হিমেল মিয়া ও আলী হুসেন গংরাসহ ৮-১০ জন হামলা চালায়। আহত সুহেল মিয়া জানান, বিয়ের মালামাল কিনতে দূর্লভপুর বাজরে আব্দুল রুপ মিয়ার দোকানে গেলে আমাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা নগদ প্রায় লক্ষাধিক টাকা এবং ফাহমিদা বেগমের স্বর্ণেও চেইনসহ কিছু দামি জিনিসপত্র চিনতাই করে নিয়ে যায়। আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com