বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৫৪৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে সরকারি জায়গা থেকে অবৈধ ভাবে মাটি/বালু উত্তোলনের দায়ে সমর উদ্দিন ও সুমন মিয়া নামের দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ১ জুন দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন। এসময় আগুন দিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন নেতৃত্বে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ওমরপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি ভূমি হতে মেশিন দ্বারা অবৈধভাবে মাটি বালু উত্তোলনের দায়ে ওই এলাকার আব্দুল করিমের পুত্র সমর উদ্দিন ও ছাদ উদ্দিনের পুত্র সুমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং ঘটনাস্থলেই আগুন দিয়ে পুড়িয়ে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন, অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুজন ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এবং ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com