বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের ৩০ মামলায় ৫৪ হাজার ৩০০ টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৫৫৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউনের শর্তাবলী কার্যকর এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে (১ জুন) সোমবার পৃথক ভাবে ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০টি মামলায় ৫৪ হাজার ৩০০ টাকা অর্থদন্ড প্রধান করা হয়। এসময় লকডাউনের শর্ত অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা, ক্রেতা ও বিক্রেতা পর্যায়ে মাস্ক না পরা ও গণপরিবহনে যাত্রী পরিবহনে অনিয়ম সহ ইত্যাদি অপরাধে এসব অর্থদন্ড দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে এবং সচেতন করতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন মানুষকে বাঁচাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি প্রয়োজনে কোন কোন সময় একটু কঠোর হওয়ারও চেষ্টা করছি। তবুও যদি মানুষকে করোনা থেকে বাঁচানো যায় এই চেষ্টায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর দণ্ডবিধিতে এসব মামলা ও অর্থদন্ড করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ১৯ মামলায় ৩৬ হাজার টাকা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন ৮ মামলায় ১৩ হাজার টাকা এবং জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়রা সুলতানা ৩ মামলায় ১৭ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com