রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বানিয়াচংয়ের বিভিন্ন বাজারে সেনাবাহিনীর জনসচেতনতামূলক প্রচারাভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৬৪৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচং সদরের বিভিন্ন বাজারে লেফটেনেন্ট মোঃ আদনান ইসলাম এর নেতৃত্বে জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালিত হয়। ২৭মে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বড়বাজার, গ্যানিংগঞ্জ বাজারসহ বেশ কিছু জনবহুল জায়গায় এ প্রচারনা চালানো হয়। এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে হ্যান্ড মাইকযোগে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে জরুরী প্রয়োজন ছাড়া জনসমাগম এড়িয়ে চলার, নিজের এবং পরিবারের সুরক্ষার স্বার্থে করোনা পরিস্থিতিতে সরকারী নির্দেশনা মেনে চলার জন্যও সবাইকে অনুরোধ জানানো হয়। প্রচারাভিযান ছাড়াও বাজারের আশ-পাশের বেশ কিছু বাড়ীতে গিয়ে অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়। এসময় লেফটেনেন্ট মোঃ আদনান ইসলাম বলেন, সেনাবাহিনী যেকোন দূর্যোগময় পরিস্থিতিতে আপনাদের পাশে আছে এবং থাকবে। তিনি সকলকে সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার জন্য পরামর্শ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com