রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে সরকারের অর্থ সহায়তার তালিকায় নারী কাউন্সিলরের পরিবারের ৬ সদস্যের নাম

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৫৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চলমান করোনা ভাইরাসের সংকটে সরকারি সহায়তার জন্য তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এক নারী কাউন্সিলরের বিরুদ্ধে। সেই তালিকায় নিজের স্বামী, ভাই, ভাবি ও তাদের মেয়ের নামসহ ৬ জন আত্মীয়ের নাম দিয়েছেন তিনি। পৌরসভার ইতিহাসে এমন অনিয়মের অভিযোগ এটাই প্রথম। ফলে খোদ পৌর পরিষদসহ এলাকায় সমালোচনার ঝড় বইছে।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সলর বিএনপি নেত্রী রোকেয়া বেগমের তৈরীকৃত সরকারি ত্রাণ সহায়তার অগ্রাধিকার তালিকায় এই চিত্র পাওয়া গেছে। এই তালিকা তৈরি করেছেন নারী কাউন্সিলর রোকেয়া বেগম।
এমন অভিযোগ তুলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন এক দরিদ্র লোক। পৌরসভার ৫ নং ওয়ার্ড হরিপুর গ্রামের বাসিন্দা রমিজ উল্লাহ তার লিখিত অভিযোগে উল্লেখ করেন- ওই ওয়ার্ডের নারী কাউন্সিলর রোকেয়া বেগম তার নিজ পরিবারের ৬ জনের নাম তালিকায় অন্তর্ভূক্ত করেছেন এবং সরকারের এই অর্থ সহায়তার সুবিধা ভোগ করেছেন।
তালিকায় অন্তর্ভূত নামগুলোর মধ্যে রয়েছেন- তার স্বামী রাজু আহমেদ, তার মেয়ে রুবি বেগম, আপন ভাতিজি মেহের জাহান আক্তার, ভাবী জামিনা বেগম, ভাই রুবেল মিয়া, ভাবী হালেমা। তারা সবাই একই পরিবারের সদস্য।
রমিজ উল্লাহ তার লিখিত অভিযোগে উল্লেখ করেন- তাদের ওয়ার্ডের অনেক কর্মহীন অসহায় গরীব পরিবার থাকার পরও নারী কাউন্সিলরের একি পরিবারের ৬ টি নাম অন্তর্ভূত করায় এলাকাবাসীর মধ্য তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনিয়মের অভিযোগটি দ্রুত তদন্ত করে যথাযত আইনী পদক্ষেপ গ্রহন করতে প্রশাসনের প্রতি আবেদন জানান এলাকাবাসী।
অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য নিতে কাউন্সিলর রোকেয়া বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বিজত কুমার পালের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com