বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ২শ দরিদ্রকে প্রবাসী পরিবারের সহায়তা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামের বড় বাড়ীর প্রবাসে থাকা লোকজন এলাকার দরিদ্র লোকজনের পাশে দাড়িয়েছেন। ওই গ্রামের কাশেম আলম নোমান ও তার মেয়ে নোহা এবং এবং তার পরিবারের লন্ডন ও আমেরিকায় থাকা সদস্যরা মিলে ২শ দরিদ্র লোককে সহায়তা করেন।
বুধবার দুপুরে গোপায় বড় বাড়ী বায়তুল মামুর মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এই সহায়তা বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। বড়বাড়ীর আব্দুল্লা কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, হবিগঞ্জে এপিপি এডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীব পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আজিজুর রহমান খান সজল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, মাসুক উদ্দিন আহমেদ, শরীফুল ইসলাম ও বকুল আহমেদ।
প্রধান অতিথি এমপি আবু জাহির সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে দরিদ্রদের পাশে দাড়ানোর এই উদ্যোগকে ধন্যবাদ জানান। প্রবাসে থাকার পরও যারা নিজের এলাকার জন্য কাজ করেন তাদের প্রতি আমাদেরকে কৃতজ্ঞতা জানাতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com