বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জাপা নেতা জমশেদ আলী আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৫২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির বার বার নির্বাচিত সভাপতি হাজী জমশেদ আলী (৮০) আর নেই। ইন্নালিল্লাহি …….. রাজিউন। তিনি গত মঙ্গলবার সন্ধ্যার পর তফতিবাক গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ১ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমেন জানাযার নামাজ গতকাল বুধবার সকালে নিজ গ্রামের ঈদগাহ মাটে অনুষ্টিত হয়েছে। উক্ত জানাযার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মোঃ এমরান মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা আব্দুল কাইয়ুম যুবনেতা তোফায়েল আহমদ ছায়েদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com