বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৭৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহামারি করোনার কারণে ঈদের আনন্দ নেই যেন কারও মনে। এরই প্রেক্ষিতে করোনা সংকটের দূর্যোগকালীন সমযয়ে অসহায় মানুষের ঈদকে রাঙানোর একটি বিশাল উদ্যোগ নিয়ে নবীগঞ্জ পৌরসভার ৪নং দীঘলবাগ ইউনিয়নের কুমার খাদা গ্রামে লন্ডন প্রবাসী মোঃ ছুনু মিয়া ও আশরাফ আলীর উদ্যোগে ২০০ টি অসহায়, নিম্ন আয়ের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সামাজিক দুরত্ব বজায় রেখে বুধবার (২০ মে) বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে এলাকার অসহায়, নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, চিনি, ময়দা, দুধ, সেমাই ডাল, তেল, আলু, পেয়াজ সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী দেওয়া হয়।
আশরাফ আলীর সভাপতিত্বে ও কাজল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, জেলা যুবলীগের সহ সভাপতি শাহেদ গাজী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদ মিয়া, জাতীয় পার্টির নেতা আলাউদ্দিন আহমেদ, স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী, মোঃ জুয়েল মিয়া।
উল্লেখিত, গ্রামের বাসিন্দা ইমরান আহমেদ, নুর আহমেদ, জুনেদ আহমেদ, নুরুল আমিন, আনোয়ার আলীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এলাকাবাসীর পক্ষে সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে গরীব-দুঃখী অসহায় মানুষের পাশে থাকার জন্য আশাবাদ ব্যাক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com