বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই-মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২০
  • ৭১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, আমরা এক ক্লান্তিময় সময় অতিক্রম করছি। শুধুই এই দুঃসময় নয়, আমি জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই। হবিগঞ্জবাসীর সুখে-দুঃখে আমি ছিলাম, আছি এবং থাকব।
গতকাল হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামের কর্মহীন ও ঘরবন্দি মানুষের মাঝে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী উপহার হিসাবে পৌছে দেয়ার সময় তিনি এসব কথা বলেন। পরে তিনি পর্যায়ক্রমে নিজামপুর, লস্করপুর ও লুকড়া ইউনিয়নের গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের মাঝে সামর্থ্য অনুযায়ী ঈদ উপহার প্রদান করেন।
দুপুরে নিজামপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে ঈদ উপহার প্রদান করে একই গ্রামের লন্ডন প্রবাসী সৈয়দ মুস্তাকের পক্ষ থেকে গৃহবন্দি, কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণে অংশ গ্রহণ করেন। সেখানে তিনি ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল পদ্ধতিতে বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধি ভাতা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
বিকালে লুকড়া ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও গৃহবন্ধি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌছে দেন এবং সেখানেও ডিজিটাল পদ্ধিতিতে বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতা প্রদান কার্যক্রম পরিদর্শণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com